সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-১২ , ১১:০৮ এএম
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২৭ হাজার ৫৫৬ জন। এইদিন দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৫টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২৯ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩৪টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষা করে ৩১ জন, এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
তবে এইদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি।
অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৪টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৪৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩৮৯টি। আক্রান্তদের মধ্যে নগরে ১০৯ জন এবং উপজেলায় ৩৫ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.