মারা গেছেন আরও ৩৭ জন; শনাক্ত ১৮৬১

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-১০ , ০৫:৪৬ পিএম

মারা গেছেন আরও ৩৭ জন; শনাক্ত ১৮৬১ ছবি: সিটিজেন নিউজ

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৬ হাজার ৯৬৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৯৮৫ জন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৬১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৯৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৬ হাজার ৯৬৭ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪ হাজার ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬ কোটি ৯২ লাখ ৯৭ হাজার ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ লাখ ৭৬ হাজার ৯৪৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৩৫৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৬৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৯৮৫ জন।