আনোয়ারায় শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন হালিমা

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-১০ , ০১:২৭ পিএম

আনোয়ারায় শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন হালিমা

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিবছর বেগম রোকেয়া দিবসে 'জয়িতা অন্বেষণে' বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে আনোয়ারায় শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন অনলাইন এক্টিভিটিস হালিমা আক্তার।বুধবার (৯ ডিসেম্বর) তিনি পুরস্কারটি গ্রহণ করেন।

তিনি উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর গ্রামের মোহাম্মদ ইছমাইলের স্ত্রী।

হালিমা আক্তার একাধারে শিক্ষিকা, স্বেচ্ছাসেবী ও ব্যবসায়ী। পাশাপাশি তিনি জেলায়ও ২য় স্থান লাভ করেন।

জানা গেছে, হালিমা ডিগ্রী পাশ করার পর ২০১৬ সাল থেকে দক্ষিণ বন্দর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০১৭ সালে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মডারেটর হিসেবে কাজ শুরু করেন। এর বাইরে তিনি শুরু করেন অনলাইন শপ মিস পারফেক্ট। বর্তমানে স্নাতকোত্তর পড়ছেন চট্টগ্রাম কলেজে।

হালিমা আক্তার বলেন, আমার পরিবারের সাপোর্টে জীবন সংগ্রামের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে সামাজিক কাজ করছি। আমি তরুণদের উৎসাহ দিতে এসব করছি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, হালিমার পারফর্ম অসাধারণ। আশা করি তিনি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবেন।