সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১০ , ০১:২০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ফেনী জেলার ফুলগাজী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪৯৩ বোতল ফেন্সিডিলসহ ২জন আটক করেছে র্যাব। বুধবার (৯ ডিসেম্বর) রাতে আনন্দপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিযানের একটি অভিযানিক দল।
আটককৃতরা হলো- মো. হারুন (৩৮) ও আবদুল মোতালেব (৪০)।
র্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে ব্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফুলগাজী থানাধীন আনন্দপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৪ লক্ষ ৯৩ হাজার টাকার ৪৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.