সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১০ , ০৯:৩৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
‘মুজিববর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর’ এই স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পালিত হচ্ছে জাতীয় মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) দিবস। দিবসের পাশাপাশি ১০-১৫ ডিসেম্বর সপ্তাহব্যাপী ভ্যাট সপ্তাহ উদযাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যথাযথ ভ্যাট আদায়ে জনসাধারণকে অধিক সচেতন করতেই প্রতি বছর উদযাপিত হচ্ছে জাতীয় ভ্যাট বা মূসক দিবস।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনবিআর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে করোনা ভাইরাসের মতো জাতীয় দূর্যোগের কারণে এবারে র্যালি ও বড় আকারের যে কোনো অনুষ্ঠান থেকে বিরত থাকছে এনবিআর।
যদিও ১০ ডিসেম্বর পঞ্চমবারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে। এর আগে প্রতি বছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস পালিত হতো। বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
ভ্যাট দিবসের বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘ভ্যাট দিবস যথাযথভাবে উদযাপনের জন্য ভ্যাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব মোবাইল কোম্পানির মাধ্যমে মোবাইল ফোন গ্রাহকদের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে। রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, অনলাইনভিত্তিক মিডিয়া ইত্যাদি জাতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। বিতরণ করা হবে স্টিকার, লিফলেট।’
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এনবিআরের সমেম্মলন কক্ষে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কমিশনারেট কর্তৃক উৎপাদন, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে ৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.