সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-০৯ , ০৯:১১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের পটিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় মো. ফয়সাল ইসলাম জিসান নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) বিকেল তিনটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ার দীঘির দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ইসলাম জিসান (১১) কচুয়াই ইউনিয়নের পুর্ব আজিমপুর গ্রামের মোহাম্মদ ফারুকের দ্বিতীয় ছেলে।
পটিয়া থানার এসআই বোরহান উদ্দিন বলেন, স্থানীয় নুরুদ্দিন শাহের মাজারের ওরশের চাঁদা তুলছিল ওরশের আয়োজকরা। এসময় ফয়সাল ইসলাম জিসান সড়ক থেকে টাকা নিতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। ঘাতক গাড়িটি পালিয়ে যায়।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাঁদা তোলার স্থাপনাটি ভেঙে দিয়ে মাইক খুলে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এই ব্যাপারে এখনও কেউ থানায় অভিযোগ করেননি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.