উত্তরে দেখা নেই সূর্যের; কুয়াশায় ঢাকা চারপাশ

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৯ , ১০:৪০ এএম

উত্তরে দেখা নেই সূর্যের; কুয়াশায় ঢাকা চারপাশ ছবি । সিটিজেন নিউজ

উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। হিমালয়ের নিকটবর্তী এ জেলার গ্রাম থেকে শহর আচ্ছন্ন হয়ে আছে ঘন কুয়াশায়। শীতে কাবু হয়ে পড়েছেন জেলার  বুধবার (৯ ডিসেম্বর) কুয়াশাচ্ছন্ন সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। শীত বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ-শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

রাজারহাট আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, বুধবার সকালে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

এদিকে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সপ্তাহের শেষে শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।