সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-০৮ , ০৮:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর সদরঘাটে উদ্ধার হওয়া ৩ হাজার কেজি চোরাই পেঁয়াজ আদালতের নির্দেশে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে মনছুরাবাদ নগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খাতুনগঞ্জের ব্যবসায়ী সাব্বির হোসেন ৩৮ টাকা দরে ৩ হাজার কেজি পেঁয়াজ কিনে নেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের (বন্দর বিভাগ) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক সিটিজেন নিউজকে জানান, মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার কেজি চোরাই পেঁয়াজ উদ্ধার করা হয়েছিল। এসব পেঁয়াজ আদালতের নির্দেশে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। পেঁয়াজ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার (৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশ থেকে আমদানিকৃত পেঁয়াজ থেকে চুরি হওয়া ৩ হাজার কেজি (১২০ বস্তা) চোরাই পেঁয়াজ উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো. আলী (৩৩), মো. ফারুক (৩০) ও মো. মনির হোসেন (৪০)। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.