সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৮ , ০৫:৩৪ পিএম
চট্টগ্রাম মহানগরীর কাট্টলী সার্কেল এবং সিডিএ লিংক রোড এলাকায় অবস্থিত তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। সরকারি খাস জমি দখল করে গড়ে উঠেছিল এগুলো। এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে উদ্ধার হয়েছে ১৫০ একর সরকারি খাস জমি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নগরের কাট্টলী সার্কেলের বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা এবং সিডিএ লিংক রোড সংলগ্ন এসব খাস জমিতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চলে। পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানিয়েছেন, উত্তর কাট্টলীর বঙ্গোপসাগরের তীরবর্তী সংরক্ষিত বনাঞ্চলের পাশের প্রায় শতাধিক একর সরকারি খাস জমি দখল করে দুটি ইট ভাটা গড়ে তোলা হয়েছিলো। এছাড়া বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এলাকায় সরকারি খাস জমি দখল করে আরেকটি ইট ভাটা গড়ে উঠেছিলো।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.