সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৮ , ০৩:৫২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯০৬ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২০২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১ হাজার ১৯৪ জন।
এর আগে সোমবার (৭ ডিসেম্বর) দেশে আরও ২ হাজার ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৬ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.