একনেকে অনুমোদনের অপেক্ষায় ৪ প্রকল্প

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৮ , ০২:১৮ পিএম

একনেকে অনুমোদনের অপেক্ষায় ৪ প্রকল্প ছবি । সিটিজেন নিউজ

অনুমোদনের জন্য চারটি প্রকল্প তোলা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে। প্রকল্পগুলোর মধ্যে দুটি নতুন ও দুটি সংশোধিত। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় ৪টি প্রকল্প নিয়ে বৈঠক শুরু হয়।

বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রকল্পগুলো:

১. পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্ত করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে যাচ্ছে সরকার। অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তোলা হয়েছে প্রকল্পটি। এটি বাস্তবায়ন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এটি নতুন প্রকল্প।

২. চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্প। এটি প্রথম সংশোধিত প্রকল্প ও এটিও বাস্তবায়ন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 

৩. কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প। এটিও প্রথম সংশোধিত প্রকল্প ও এটি বাস্তবায়ন করবে কৃষি মন্ত্রণালয়। 

৪. ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ। এটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগ। প্রকল্পটি প্রথমবারের মতো তোলা হয়েছে একনেক সভায়।