সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৮ , ১২:৩৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে এ ঋণ ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে বলে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এডিবি।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পিকেএসএফ ৭৭টি সহযোগী সংস্থার মাধ্যমে ৩৯ হাজার ৫৮০টি মাইক্রোএন্টারপ্রাইজের মধ্যে এ ঋণ বিতরণ করবে। দেশের প্রায় ৩০ হাজার উদ্যোক্তা প্রতিষ্ঠানকে দেওয়া হবে এই ঋণ, যার ৭০ শতাংশ উদ্যোক্তাই নারী।
এ বিষয়ে এডিবির বাংলাদেশ প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিষ্ট জ্যোৎস্না ভার্মা বলেন, করোনার কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিশেষ করে নারী উদ্যোক্তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন সে জন্য এ ঋণের ব্যবস্থা করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.