আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-০৮ , ১০:৩৪ এএম
ছবি । সিটিজেন নিউজ
প্রাণঘাতী করোনার দাপটে আবারও বিপর্যস্ত গোটা বিশ্ব। দ্বিতীয়বারের ধাক্কায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। যার ফলে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার ৯৭৩ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২৬৩ জনের। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ২৬৭ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ৪৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৪৪৩ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৭ লাখ ৩ হাজার ৯০৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৯৯৪ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৬ লাখ ২৮ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩৮৮ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৪ লাখ ৮৮ হাজার ৯১২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৫৯৭ জনের।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২২ লাখ ৯৫ হাজার ৯০৮ জন। এর মধ্যে মারা গেছেন ৫৫ হাজার ৫২১ জন।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৭৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.