আনোয়ারায় ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৮ , ১০:১২ এএম

আনোয়ারায় ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ২৫০ পিচ ইয়াবাসহ মো. ফরিদুল আলম (৫৩) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা এলাকার মাদ্রাসা গেইট বশর সওদাগরের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার উপ সহকারি পুলিশ পরির্দশক বিকাশ রুদ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকতৃ ফরিদুল চন্দনাইশ উপজেলার পশ্চিম বাইনজুরীর মৃত আব্দুর রহমানের পুত্র। তাকে মাদক আইনে মামলা দিয়ে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।