বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: কর্ণফুলীতে শ্রমিকলীগের বিক্ষোভ

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৭ , ০৫:৪২ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: কর্ণফুলীতে শ্রমিকলীগের বিক্ষোভ ছবি । সিটিজেন নিউজ

জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগ। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান।

এসময়ে বক্তা রাখেন দক্ষিণ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, ছাত্রনেতা সাইদুল ইসলাম টুটুল, কর্ণফুলী উপজেলা জাতীয় শ্রমিকলীগ নেতা হারুনুর রশিদ, জালাল উদ্দীন বাপ্পি, সাহাব উদ্দিন সিহাব, ইমরান পাটোয়ারী, মোহাম্মদ ইমরান। জাফর আহমেদ আরিফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইরফানুল করিম আলা উদ্দিন আহাদ, আজগর আল পাপ্পু, আরিফ, জসিম, মিরাজ, মেহেদিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মুফিজুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি ইতিহাসের অবিচ্ছেদ্য নাম। বঙ্গবন্ধু বাঙালীর হৃদয়ের মাঝে মিশে আছে, ভাস্কর্য ভাংচুর করে এ নাম মুছে ফেলা যাবেনা। পৃথিবী যতদিন থাকবে, বাঙালী যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন মানু্ষের হৃদয়ে বেঁচে থাকবে।