পাহাড়তলীতে ছুরিকাঘাতে যুবক খুন

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৭ , ০৩:৫৯ পিএম

পাহাড়তলীতে ছুরিকাঘাতে যুবক খুন ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মো. মাহবুব নামে এক যুবক খুন হয়েছেন। রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়।

নিহত মো. মাহবুব ফরিদপুর জেলার পীরেরচর এলাকার সাহেব আলীর ছেলে।

পাহাড়তলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মাহাবুব নামে এক যুবক খুন হয়েছে। স্থানীয় বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মাহাবুবকে খুন করা করা হয়।

সোমবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।