আনোয়ারার গ্রাম পুলিশদের টর্চলাইট ও বাঁশি বিতরণ

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-০৭ , ০২:১৬ পিএম

আনোয়ারার গ্রাম পুলিশদের টর্চলাইট ও বাঁশি বিতরণ ছবি । সিটিজেন নিউজ

শীতের অন্ধকার কুয়াশার মধ্যে বেড়েছে গরু মহিষ চুরিসহ গ্রাম গঞ্জের নানান অপরাধ কর্মকাণ্ড। ইতিমধ্যে থানা পুলিশ গরু উদ্ধার, চোর আটকসহ করেছেন বিভিন্ন সময়ে। আর এসব অপরাধ রোধে চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশে নিয়েছেন ভিন্ন উদ্যোগ।

রবিবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার গ্রাম পুলিশদের রাত্রীকালীন পাহারায় উদ্বুদ্ধ করণ ও উজ্জীবিত করার জন্য টর্চ লাইট ও বাঁশি বিতরণ করেন আনোয়ারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।

তিনি জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ৯৯ টি ওয়ার্ডের ৮০টি গ্রামে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন নিজ-নিজ ওয়ার্ডের গ্রাম পুলিশরা। উপজেলার বিভিন্ন স্থানে গরু ছিনতাইসহ নানান অপরাধ প্রতিরোধে রাত্রিকালীন দায়িত্ব পালনে ১শত জন গ্রাম পুলিশকে টর্চ লাইট ও বাঁশি বিতরণ শেষে নির্দেশনা দেয়া হয়। এসময়ে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছেন গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।