আনোয়ারার কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-০৬ , ০৩:০৪ পিএম

আনোয়ারার কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের আনোয়ারার বারশতের কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে বারশত ইউনিয়নের অস্থায়ী কায্যলয়ে ইউনিয়নের কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন তিনি।

চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছেন। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে।

তিনি বলেন, আমার রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশে অধিক উৎপাদন ও চাষীদের লাভজনক করতে প্রান্তিক চাষীদের মাঝে বীজ বিতরন করা হয়েছে। এসময়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।