নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-০৬ , ০১:৫৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
খুলনার ডুমুরিয়ায় অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করে উৎপাদিত সবজি বিক্রি হচ্ছে। পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে প্রয়োগ করা কীটনাশকের বিষক্রিয়া নষ্ট হওয়ার আগেই বাজারে তোলা হচ্ছে সবজি। এর ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খুলনা জেলার ৯টি উপজেলায় যে পরিমান সবজির উৎপাদন হয়, তার ৬০ ভাগই আবাদ হয় ডুমুরিয়া উপজেলায়। আরও বেশি ফলন ও লাভের আশায় কৃষকরা ব্যাপকহারে কীটনাশক প্রয়োগ করে থাকে। আর এসব সবজি বাজারে তোলা হয় কীটনাশকের কার্যকরিতা শেষ হওয়ার আগেই।
কৃষকরা জানান, ভাল দাম পাওয়ার আশা ও নষ্ট হওয়ার আশঙ্কায় আগেভাগেই সবজি বিক্রি করতে হয়। কীটনাশক প্রয়োগ করে উৎপাদিত শাকসবজি নির্দিষ্ট মেয়াদ শেষে বাজারে তোলা হচ্ছে কিনা তা নজরদারি করার কথা জানান ভোক্তারা।
অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করা সবজি মানবদেহের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীরা কীটনাশকের ক্ষতিকর প্রভাবে নানা জটিলতায় ভোগেন বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
এদিকে, কৃষি বিভাগ বলছে, বিষমুক্ত সবজি আবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ভোক্তাদের হাতে নিরাপদ সবজি তুলে দিতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.