সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৬ , ০১:০২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১হাজার ২৫৫টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ২৬ হাজার ৪১০ জন। এইদিন চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৭ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৮৩টি নমুনা পরীক্ষা করে ১১১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
তবে এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হয়নি।
এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজেটিভ হয়।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একটিমাত্র নমুনা পরীক্ষা করা হয়। নমুনাটি নেগেটিভ আসে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৪৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ২৫৫টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩৩ জন এবং উপজেলায় ১৪ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.