আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-০৬ , ১২:১১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
নগরে সব সেবা শাহ্ মোহছেন আউলিয়ার পূণ্যভূমি আনোয়ারার প্রত্যন্ত জনপদে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত রোগ নিরূপণের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির মাধ্যমে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেন শেভরণের এ শাখা। প্রতিষ্ঠালগ্ন থেকেই গরীব-অসহায় ও চিকিৎসা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দিলে অনেক চিকিৎসকরাই প্রাইভেট প্র্যাক্টিস বন্ধ করে দিয়েছেন। কেউ নিজের স্বাস্থ্যের অযুহাত দেখিয়ে আবার কেউ কেউ গণপরিবহন বন্ধের অযুহাতে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। তবে মানুষের ধারণা করোনা সংক্রমণের ভয়েই ডাক্তাররা রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। এমন প্রতিকূল পরিস্থিতিতেও রোগীদের সেবা দেওয়া অব্যাহত রেখেছেন এ প্রতিষ্ঠানের চিকিৎসকরা।
নগরী থেকে নিজস্ব পরিবহনে নিয়ে এসেছেন চিকিৎসকদের। শুধু মাত্র এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য। এই ধারাবাহিকতায় রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন এ প্রতিষ্ঠান। উন্নত সেবার প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বসাধারণের জন্য ৪ বিশেষায়িত সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। চালু হয়েছে সর্বাধুনিক মানসম্পন্ন চক্ষু রিসার্চ সেন্টার, ডায়াবেটিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার ও খৎনা সেন্টার। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক প্রযুক্তি, সেরা চিকিৎসা সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত এই সমন্বিত চিকিৎসা কেন্দ্রে সাধারণ মানুষ সীমিত খরচে বিশ্বমানের সেবা পাবেন।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেড আনোয়ারা শাখার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের শেভরণ আনোয়ারা শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন এসব কথা বলেন।
ডা. খন্দকার আবদুল্লাহ্ আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন শেভরণ চক্ষু রিসার্চ সেন্টারের সমন্বয়ক ডা. এম.এ করিম, বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কাজী শামীম আল মামুন। আনোয়ারা শাখার ম্যানেজার মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ এহসান, ডা. আবদুল মান্নান সিকদার, ডা. গিয়াছ উদ্দিন, ডা. এস. মুজিবুর রহমান, ফিন্যান্স ডিরেক্টর মীর নাজের আহমেদ, পরিচালক শাহাদাত হোসেন প্রমূখ।
তিনি আরও জানান, শেভরণ সেবা ও গুণগতমানে কখনো ছাড় দেয় না। আমরা সবসময় এগিয়ে থাকতে চাই। আনোয়ারায় নতুন চালু হওয়া চক্ষু রিসার্চ সেন্টারে আনোয়ারাবাসী সীমিত খরচে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের সমমানের সেবা পাবেন। চট্টগ্রামের সেরা চক্ষু বিশেষজ্ঞগণ এখানে চেম্বার করবেন। ডায়বেটিস, ফিজিওথেরাপি, খৎনা সেন্টারেও নতুনত্বের ছোঁয়া পাবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে খতমে কোরআন, দোয়া মাহফিল ও চক্ষু রিসার্চ সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচ শতাধিক এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে খাবার এবং শীত নিবারণ সামগ্রী বিতরণ করেন অতিথিরা। শেভরণ ভবনের চতুর্থ তলায় উদ্বোধনী অনুষ্ঠানের চট্টগ্রাম ও আনোয়ারা শাখার শীর্ষ নির্বাহী, উদ্যোক্তা পরিচালকগণ ছাড়াও জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.