আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-০৬ , ১০:০১ এএম
ছবি । সিটিজেন নিউজ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলীতে দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার মইজ্জ্যেটেক থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ক.ম টিপু সোলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ও কর্ণফুলী উপজেলার ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি সোলাইমান তালুকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা।
বক্তারা বলেন, জাতির জনকের প্রতি কোনও অসম্মান করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না। দেশকে অস্থিতিশীল করতে মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপি-জামায়াতসহ পাকিস্তানি দোসররা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.