সাতকানিয়ায় কষ্টি পাথরের মূর্তিসহ একজন আটক

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-০৫ , ০৬:১৫ পিএম

সাতকানিয়ায় কষ্টি পাথরের মূর্তিসহ একজন আটক ছবি । সিটিজেন নিউজ

সাতকানিয়ায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিসহ একজনকে আটক করেছে র‌্যাব।শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে ছদাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের একটি অভিযানিক দল।

আটককৃত ব্যক্তির নাম  মো. বাদশাহ (৫১)। সে কক্সবাজারের মৃত আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানাধীন ছদাহা এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ একজন চোরাকারবারী’কে আটক করেছে র‌্যাব-৭। সে কষ্টি পাথরের মূর্তি অবৈধ ভাবে বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।