সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৩ , ০২:৫৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মিমাংসিত বিষয় নিয়ে আপোষ করার কোনও সুযোগ নেই। শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনও বাধা দিবে না। তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।’
কাদের বলেন, ‘ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনও অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।’
দলীয় নেতাকর্মীদের সাবধান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। উন্নয়ন- অর্জনে কোনও লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। সাধারণ মানুষের সঙ্গে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান না করার আহ্বান জানাচ্ছি।’
দলে মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি। যে কোনও নেতিবাচক ঘটনায় দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলোকে যেনও ম্লান না হয় সেদিকে সতর্ক থাকবেন।’
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাবেক মন্ত্রী শাহাজান কামাল প্রমুখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.