সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০২ , ০৫:১৩ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৯০টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৬০ জন করোনা রোগী শনাক্ত। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৫৯৪ জন। চট্টগ্রামে করোনায় আরও একজন মারা গেছে। নতুন শনান্তদের মধ্যে নগরীর ২১৩ জন ও উপজেলায় ৪৭ জন।
বুধবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে ১ হাজার ৩৯০টি নমুনা পরীক্ষার মধ্যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৩টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে ল্যাবে ৪৯০টি নমুনা পরীক্ষায় ২১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৬৩টি নমুনা পরীক্ষা করে ১২০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৭টি নমুনা পরীক্ষা করে ১৬ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষা করে ৩২ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৯টি নমুনা পরীক্ষা করে ২০ জন,জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ১৬ নমুনা পরীক্ষায় ১১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.