মাদারীপুলে শানে মোস্তাফা (দ.) কনফারেন্স শুক্রবার

 মুহাম্মদ মোবারক আলী আবির
আপডেট: ২০২০-১২-০২ , ১০:১৯ এএম

মাদারীপুলে শানে মোস্তাফা (দ.) কনফারেন্স শুক্রবার ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মধ্য মাদার্শায় শানে মোস্তফা (দ.) কনফারেন্স আগামী শুক্রবার (৪ ডিসেম্বর)। মাদার্শা সুন্নি জনতার উদ্যোগে মাদারীপুল চত্ত্বরে এ কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

কনফারেন্স উপলক্ষে মাদার্শার অলি-গলিতে যেন উৎসবের রঙ লেগেছে। পরিচ্ছন্ন-পরিপাটি ও নান্দনিক এই গ্রামে এখন ব্যানার-ফেস্টুন-তোরণ আর বিলবোর্ডে ঢেকে গেছে। বর্ণিল সাজে সেজেছে মাদার্শা। ফতেয়াবাদ, বটতলী, মাদার্শা,মদুনাঘাটের অলি-গলিসহ বাদ নেই কোনও পয়েন্টই।

কনফারেন্সে মেহমান হিসেবে তশরিফ আনবেন,আল্লামা গাজী শফিউল আলম নেজামী ,শায়খ সৈয়দ হাসান আল আযহারী,শায়খ আবদুল মোস্তফা রাহিম আল আযহারী, আল্লামা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী, মাওলানা জয়নাল আবেদীন, আল্লামা অধ্যক্ষ কারী নজরুল ইসলাম।

মাহফিল বাস্তবায়ন পরিষদ জানান, মাহফিল উপলক্ষে ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। এছাড়াও যারা কনফারেন্সে আসবেন তাদের বিতরণের জন্য আমরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছি। একইসাথে মাহফিলের মাঠ, আশপাশের সব সড়কে জীবাণুনাশক পানি ছিটানো হবে।

এ বিষয়ে ১৩ নং দক্ষিন মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মজিদ সিটিজেন নিউজকে জানান, আমরা ইউনিয়ন পরিষদ থেকে কিছু নির্দেশনা দিয়েছে, তারা নির্দেশানা মোতাবেক মাহফিল পরিচালনা করবেন। এ ছাড়া যেহেতু করোনা পরিস্থিতি তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাহফিলে আসার অনুরোধ করেন তিনি।