সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০১ , ০২:৪৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সীতাকুণ্ডের কুমিরায় সড়ক দুর্ঘটনায় মো. সোহেল (৩৫) নামের একজন নিহত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল পৌনে নয়টার সময় উপজেলার আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটস্থ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিশ্ববিদ্যালয় গেটের সামনে ডালাস পেট্টোল পাম্পে প্রবেশ করার সময় একটি তেলের ভাউচারকে পিছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এসময় কার চালক সোহেল ও কারে থাকা ডা. মিজানুর রহমান গুরুত্বর আহতাবস্থায় গাড়িতে আটকা পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাইভেট কার চালক সোহেল মারা যায়।
কুমিরা সার্ভিসের স্টেশন লিডার তারেকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি। তাদের মধ্যে সোহেল নামের একজনের অবস্থা আশংকাজনক ছিল।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.