সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০১ , ১২:২১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫’শ পিস ইয়াবাসহ মো. মানিক মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম। সোমবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফিরিঙ্গি বাজার কবি নজরুল ইসলাম রোড থেকে তাকে আটক করা হয়।
আটক মো. গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার উত্তর মরুয়াদহ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার ৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে গাইবান্ধা জেলায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়। এর আগেও সে ইয়াবার চালান পাচার করেছে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.