সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৯ , ০৫:০০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় ড্রেনে কাজ করার সময় মো. রুবেল (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে থানার র্যাব-৭ কার্যালয়ের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
রুবেল ভোলার লালমোহন এলাকার মো. শফির ছেলে। তিনি বায়েজিদের মাইজপাড়ার মোস্তফা কলোনিতে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ড্রেনে কাজ করার সময় স্ল্যাব পড়ে ওই শ্রমিক গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয় তার।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল ১০টার দিকে ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.