খুলশী‌তে নয় সাজাসহ ১৩ প‌রোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৬ , ০৫:৪৭ পিএম

খুলশী‌তে নয় সাজাসহ ১৩ প‌রোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ছবি । সিটিজেন নিউজ

বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মাহামুদুল হাসান নামে একজনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে কুমিল্লার বুডিচং থানাধীন দেবপুর বারেলা (ইসলামপুর) এলাকা থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।

১৩ মামলায় গ্রেফতার হওয়া মাহামুদুল হাসান পূর্ব নাসিরাবাদের মৃত হাবিবুর রহমানের ছেলে।

পুলিশের দাবি, গ্রেফতার মাহামুদুল হাসান ৯টি সাজা পরোয়ানাসহ মোট ১৩টি পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

খুলশী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান সিটিজেন নিউজকে জানান, 'পরোয়ানাভুক্ত পলাতক আসামি মাহামুদুল হাসান কুমিল্লার দেবপুরে অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে আমাদের খুলশী থানার একটি অভিযানিকদল সেখানে অভিযান চালায়। এসময় আলোচিত এ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।'

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার সিটিজেন নিউজকে জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা দেবপুরের ইসলামপুর এলাকা থেকে পালাতক মাহামুদুল হাসানকে গ্রেফতার করা হয়। সে ৯টি সাজা পরোয়ানাসহ মোট ১৩টি পরোয়ানাভুক্ত পলাতক আসামী।