সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৫ , ০২:২৪ পিএম
সরকারি বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বিদেশীদের কাছে নয়, যদি নালিশ করতেই হয় তাহলে দেশের জনগণের কাছে নালিশ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৫ নভেম্বর) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ আহ্বান জানান।
আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রহীনতা এবং অগণতান্ত্রিক চর্চা যাদের দলগত বৈশিষ্ট্য তাদের মুখে এ কথা ভূতের মুখে রাম নাম ধ্বনির মতো।
যাদেরকে ১৯৯৬ সালে জনগণ আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়েছে তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছে- যা জনগণের সাথে প্রতারণা, এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গণতন্ত্র হচ্ছে, রাতের বেলায় কারফিউ, আর নিজ দলে বছরের পর বছর কমিটি গঠনে ব্যর্থ হওয়া, আবার কমিটি গঠন হলেও তা নিয়ে নিজ দলের অফিসে নিজেরা আগুন দেয়া।
বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয়, দেশটা তারা স্বাধীন করেছে আর আওয়ামী লীগ সাইড লাইনে বসে বসে দেখেছে- এমন মন্তব্য করে কাদের বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এসেছে এদেশের স্বাধীনতা এবং দেশের স্বাধীনতার সুরক্ষা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।
বিএনপি কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে আর রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের মুখে দেশের সার্বভৌমত্বের কথা মানায় না।
আগামী ২ বছরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং পশু স্বাস্থ্য সংক্রান্ত বিশ্ব সংস্থা (ওইআই) এর যৌথ উদ্যোগে ‘অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্টেন্স (এএমআর) সংক্রান্ত ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ্রে কো-চেয়ার নির্বাচিত হওয়ায় দেশের জনগণ ও আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ওবায়দুল কাদের।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.