সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৫ , ০১:০৪ পিএম
ছবি । সিটিজেন নিউজ
হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শরিফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ কুয়াইশ গোলাফের দোকান এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত শরিফ মোহরা চানগাও এলাকার নুরুন্নবী ছেলে। মধুনাঘাট তদন্ত কেন্দ্রের ওসি জব্বারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সন্ধ্যায় ছেলেটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানিয়েছে পরিবার। প্রাথমিকভাবে ধারণা করছি, মাদক সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.