সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৫ , ১২:৫৬ পিএম
ছবি । সিটিজেন নিউজ
মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরসরাই সদরের একটি ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুর আলম। তার বয়স ৫০ বছর।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) খন্দকার বাবুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল দুটিই চট্টগ্রামমুখি ছিল। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃতের নাম জানা গেছে তবে ঠিকানা জানতে খোঁজখবর নিচ্ছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.