চট্টগ্রামে আরও ১০৬জন করোনা আক্রান্ত

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৫ , ১১:২২ এএম

চট্টগ্রামে আরও ১০৬জন করোনা আক্রান্ত ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামে প্রতিদিন বাড়ছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১০৬ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ১৭৫ জন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭০টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২২১টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ৪০ জন, বিআইটিআইডিতে ৪ জন, চমেক ল্যাবে ৩ জন এবং সিভাসু ল্যাবে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষা করে ১১ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২৯টি নমুনা পরীক্ষা করে ৩৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ৯৪ জন এবং উপজেলায় ১২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের।