বায়েজিদে এনআইডি জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৪ , ০৪:৫৭ পিএম

বায়েজিদে এনআইডি জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে এনআইডি জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে আরেফিন নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগরের মৃত আব্দুল হানিফের ছেলে আব্দুর রহিম (৫৯), একই এলাকার মাহবুব আলমের ছেলে আজিজুল করিম রাসেল (৩৫) ও একই এলাকার আজিজুল করিম রাসেলর স্ত্রী সেলিনা আক্তার (২৮)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানাধীন আরেফিন নগর এলাকায় অভিযান চালিয়ে এনআইডি জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থল তল্লাশী করে প্রতারণার উদ্দেশ্যে তৈরি ৩টি নকল এনআইডি কার্ড, ৫ টি নকল নিকাহনামা, ১৫টি নকল জন্মসনদ, ১৫ টিসিটি কর্পোরেশনের সনদপত্র (খালি),১০ টি নকল প্রত্যয়নপত্র, ১৪টি বিভিন্ন প্রকার ভুয়া সনদপত্র, ১৫টি নকল টিকা কার্ড, ১৫টি নকল নাগরিক সনদপত্রের ফটোকপি, ১টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নকল সীল, ৮টি প্রশংসাপত্র এবং ২৫টি জন্ম নিবন্ধনের আবেদন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।