মারা গেছেন আরও ৩২ জন; শনাক্ত ২২৩৯

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৪ , ০৩:৪৮ পিএম

মারা গেছেন আরও ৩২ জন; শনাক্ত ২২৩৯

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৪৮ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৩৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন করোনা রোগী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দেশে আরও ২ হাজার ৪১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৮ জন।