সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৪ , ০৩:২৯ পিএম
বহুল আলোচিত গোল্ডেন মনিরের সঙ্গে প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্যদের কারও সঙ্গে তার সম্পর্ক আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এর মধ্যে কোনও কোনও গণমাধ্যমে গোল্ডেন মনিরের সঙ্গে এক প্রতিমন্ত্রীর সখ্যতার বিষয়ে এনেছে। প্রতিমন্ত্রীকে একটি গাড়ি উপহার দিয়েছেন মনির, এমন খবরের সতত্য যাচাই করা হচ্ছে। আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এটা যাচাই করে দেখছে।
কোনও প্রতিমন্ত্রী শুধু তাই নয়, তার সঙ্গে যদি কোনও সংসদ সদস্যের সখ্যতা থাকে, সেটিও তদন্তে বের হয়ে আসবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, গোল্ডেন মনিরের মদদদাতাদের খুঁজে বের করতে সরকার কাজ করছে। অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের যারা জড়িত থাকবে, তাদের জন্য দলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.