সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৪ , ১২:৪৭ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ম মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেয়া হচ্ছে। তিনি জামালপুরের ইসলামপুরের এমপি মো. ফরিদুল হক খান। ফরিদুল হক খান একজন ভালো লোক। আজ সন্ধ্যায় তিনি শপথ গ্রহণ করবেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ধর্ম মন্ত্রণালয় ছাড়া এই মুহূর্তে মন্ত্রিসভায় কোনও পরিবর্তনের কথা আমি জানি না। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে ওটা (ধর্ম) যেহেতু খালি সে জন্য পূরণ করছেন। এ সময় আর পরিবর্তন তাড়াতাড়ি হচ্ছে বলে মনে হয় না। খুব সহসাই পরিবর্তন হচ্ছে না।
তিনি আরও বলেন, করোনাকালে মন্ত্রিপরিষদে কিছু বিষয় আছে। কাজের বিষয় থাকে। ফিজিক্যাল প্রেজেন্ট (স্বশরীরে উপস্থিত) দিয়ে সেই কাজ করা কঠিন। প্রধানমন্ত্রী জরুরিভিত্তিক কোনো পরিবর্তন আনার দরকার আছে বলে মনে করছেন না।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.