১৮ দিনের রিমান্ডে গোল্ডেন মনির

 আদালত প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-২২ , ০৫:৪০ পিএম

১৮ দিনের রিমান্ডে গোল্ডেন মনির ছবি । সিটিজেন নিউজ

গাড়ি ও স্বর্ণের ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে বাড্ডা থানার ৩টি মামলায় তার ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ৩টি মামলার বিপরীতে ৭ দিন করে ২১ দিনের রিমান্ড আবেদন জানিয়েছিলো পুলিশ।

রোববার (২২ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। আজ মনিরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক তিন মামলায় তাকে সাতদিন করে ২১ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক অস্ত্র মামলায় ৭ ও বিশেষ ক্ষমতা আইনে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে বিচারক বলেন দুই মামলার রিমান্ড একসঙ্গে কার্যকর হবে। অন্যদিকে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান মাদক মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আজ সকালেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছিলো র্যা ব। র্যারবের দায়ের করা মামলা ৩টির তদন্তের দায়িত্বে রয়েছে বাড্ডা থানা পুলিশ। তবে এই মামলা ৩টি থানা পুলিশের কাছ থেকে তদন্তের দায়িত্ব নেওয়ার জন্য শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন জানাবে র্যা ব। আজ রোববার (২২ নভেম্বর) সকালে র্যােবের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করার বিষয়টি নিশ্চিত করা হয়।