সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২২ , ০৪:৪২ পিএম
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১লাখ ৪৮হাজার ইয়াবাসহ একজনকে আটক করে। রবিবার (২২ নভেম্বর) পুরাতন কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ।
আটককৃতের নাম মো. সোহেল উদ্দীন (৩৫)।
চান্দগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, এ ঘটনায় জড়িত থাকার দায়ে সোহেল উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। সোহেলের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
আতাউর রহমান খন্দকার বলেন, মিয়ানমার থেকে নদী পথে ইয়াবা এনে চট্টগ্রামে খালাস করা হচ্ছে– এমন গোপন সংবাদ পেয়ে কালুরঘাট এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরপর পুরাতন কালুরঘাট এলাকায় ট্রলার থেকে ইয়াবা খালাস করে গাড়িতে ওঠানোর সময় সোহেল উদ্দিন নামে একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক লাখ ৪৮ হাজার ইয়াবা জব্দ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে আরও জড়িত রয়েছেন, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)বিজয় বিষয়টি নিশ্চিত করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.