মারা গেছেন আরও ৩৮ জন; শনাক্ত ২০৬০

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২২ , ০৩:৫৭ পিএম

মারা গেছেন আরও ৩৮ জন; শনাক্ত ২০৬০ ছবি । সিটিজেন নিউজ

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৮৮ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬০ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জন করোনা রোগী।

রোববার (২২ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দেশে আরও ১ হাজার ৮৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৮ জন।