রাজধানীর বারিধারায় আগুন

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২২ , ০৩:২৮ পিএম

রাজধানীর বারিধারায় আগুন ছবি । সিটিজেন নিউজ

রাজধানীর বারিধারায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। রোবববার (২২ নভেম্বর)  দুপুর তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর তিনটার দিকে আগুন লাগে। প্রথমে ফায়ারসার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। পরে তাদের সাথে যোগ দেয় আরও দুইটি ইউনিট। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।