গোল্ডেন মনিরের বিরুদ্ধে ৩ মামলা

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২২ , ০১:৫৭ পিএম

গোল্ডেন মনিরের বিরুদ্ধে ৩ মামলা ছবি । সিটিজেন নিউজ

অবৈধ অস্ত্র, মাদক ও বৈদেশিক অর্থ রাখার অপরাধে স্বর্ণ চোরাকারবারী ও গাড়ি ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের নামে তিনটি মামলা করেছে র‌্যাব।  রোববার (২২ নভেম্বর) সকালে র‌্যাব বাদী হয়ে অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর বাড্ডা থানায় তিনটি মামলা দায়ের করে। সেই সাথে পুলিশের কাছে মনিরকে হস্তান্তর করে র‌্যাব। 

গত শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মেরুল বাড্ডায় মনিরের বাসায় রাতভর অভিযান চালিয়ে নগদ এক কোটি ৯ লাখ টাকা, ১০ দেশের ৯ লাখ টাকার মূল্যমানের বৈদেশিক মুদ্রা, ৮ কেজি স্বর্ণ, বিদেশি মদ ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়। এছাড়া মনিরের অনুমোদনহীন তিন কোটি টাকা মূল্যের বিলাসবহুল ৫টি গাড়ি জব্দ করা হয়। প্রাথমিকভাবে মনিরের এক হাজার ৫০ কোটি টাকার বেশি সম্পদের খোঁজ পেয়েছে র‌্যাব।