সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২২ , ০১:২১ পিএম
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হন এক নারী। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার (২২ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে কালামপুরে বিসিক শিল্প নগরীর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন নারীর মধ্যে তাৎক্ষণিকভাবে একজন নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম কবিতা সরকার। তিনি উপজেলার কুশুরা ইউনিয়নের গাড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস কালাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ধামরাই গুলিস্তান ডিলিং পরিবহনের বাসের সঙ্গে মুখামুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলেই মারা যান এক নারী। গুরুতর আহত অবস্থায় আরেকজন নারীকে ইসলামপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকি আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.