সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২১ , ০১:৫৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামের বাঁশখালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ইয়াবাসহ ৩জনকে আটক করেছে র্যাব। শুক্রবার (২০ নভেম্বর) রাতে তেচ্ছিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-মো. জাহিদ উল্লাহ (৩০),মো. মঞ্জুরুল আলম (৩০) ও মো. ইসমাইল (১৯)।
র্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে শনিবার (২১ নভেম্বর) দুপুরে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন তেচ্ছিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩জনকে আটক করা হয়েছে। এসময় মাদক বহণে নিয়োজিত ২টি মোটরসাইকেল (চট্রো মেট্টো হ-১৬-৯৩৬৬ এবং অপরটি নম্বর বিহীন) জব্দ করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৬ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.