সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২১ , ১০:৩৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৫৬৪ জন। এইদিন চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে একজনের। শুক্রবার (২১ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ২০ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৮১টি নমুনা পরীক্ষা করে ৬৬ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
তাছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৫টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এইদিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) করোনা পরীক্ষা হয়নি।
অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৪৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৬৭টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১২১ জন এবং উপজেলায় ২৪ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.