সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২১ , ০৯:৩৮ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন এলাকায় ইমন খান (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর)বড় মিয়া মসজিদ এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার দায়িপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, ওই যুবকের মরদেহ সিলিং এর সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে লোকজন পুলিশকে খবর দেয়।
পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.