মারা গেছেন আরও ৩০ জন; শনাক্ত ২৩৬৪

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১৯ , ০৩:২০ পিএম

মারা গেছেন আরও ৩০ জন; শনাক্ত ২৩৬৪ ছবি । সিটিজেন নিউজ

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩০৫ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৩৬৪ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জন।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) দেশে আরও ২ হাজার ১১১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২১ জন।