আদালত প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-১৯ , ০৩:১৩ পিএম
ছবি । সিটিজেন নিউজ
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী-ধর্ষণ মামলায় ধর্ষক মজনুকে যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার।
এরআগে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালেই আদালতে আনা হয়েছে একমাত্র আভিযুক্ত আসামি মজনুকে। এজলাস বসলে তাকে তোলা হয় কাঠগোড়ায়।
গত ৮ জানুয়ারি মামলার মজনুকে গ্রেফতার করে র্যাব। ১৬ জানুয়ারি ধর্ষণের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয় অভিযুক্ত।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামলে মজনু তার মুখ চেপে ধরে সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.