সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১৯ , ০১:১৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
করোনা ভ্যাকসিনের আবিস্কার হলে তা যেনও দেশের মানুষ দ্রুত পায় সেই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন কেনার জন্য এক হাজার কোটি টাকা বুকিংও দিয়ে রেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর বৈঠকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে দলীয় সভানেত্রী এসব কথা তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় দফায় করোনার ধাক্কা আসছে। সবাইকে তাই সচেতন হতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পরই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। দেশের মানুষের বিশ্বাসও আওয়ামী লীগের উপর।
তিনি জানান, যারা সরকারের বিভিন্ন সমালোচনা করছেন, তারাই বর্তমান সরকারের দেয়া বিভিন্ন সুবিধা ভোগ করছেন। সমালোচনার নামে সরকারের নামে মিথ্যা প্রচারণা না চালানোর আহবান জানান প্রধানমন্ত্রী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.